চুয়াডাঙ্গায় শ্যাম বাবার কীর্তন আজ

আপলোড তারিখঃ 2022-07-13 ইং
চুয়াডাঙ্গায় শ্যাম বাবার কীর্তন আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার বড় বাজার অর্জুন প্রসাদ আগরওয়ালার তেল মিলে আয়োজন করা হয়েছে শ্যাম বাবার কীর্তন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শুরু হবে শ্যাম বাবার কীর্তন। কীর্তন শেষ হবে রাত ১২টায়। চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন প্রসাদ আগরওয়ালা ও তাঁর সন্তানরা শ্যাম বাবার কীর্তনের আয়োজন করেছেন। অর্জুন প্রসাদ আগরওয়ালা জানান, তাঁর প্রয়াত সহধর্মিনী মৃত নির্মলা দেবী আগরওয়ালার ইচ্ছাপুরণের জন্য শ্যাম বাবার কীর্তন আয়োজন করা হয়েছে। তিনি জীবদ্দশায় শ্যাম বাবার কীর্তন আয়োজনের সংকল্প করেছিলেন। কিন্তু বেঁচে থাকা অবস্থায় তিনি তা করে যেতে পারেননি। সেজন্য প্রয়াত স্ত্রীর ইচ্ছাপূরণের উদ্দেশ্যে অর্জুন প্রসাদ আগরওয়ালা ও তার সন্তানরা শ্যাম বাবার কীর্তন আয়োজন করেছেন। এ আয়োজনে তিনি সকল সনাতন ধর্মের অনুসারিদের উপস্থিত হতে অনুরোধ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)