তিতুদহের চোঁখ বেধে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-07-13 ইং
তিতুদহের চোঁখ বেধে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম তিতুদহ: ঈদের আমেজ ধরে রাখতে মানুষের ভিতরে নানা ধরনের আনুষ্ঠানিকতা লক্ষ্য করা গেলেও এবছর একটি ভিন্ন ধরনের খেলার আয়োজন করেছে একটি যুব সংঘ। গত সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নুরুল্লাপুর ব্রীজ সংলগ্ন মাঠে গিরিশনগর বাজার পাড়া যুব সমাজের কতৃক আয়োজন করে ঐতিহ্যবাহী চোখ বেঁধে হাঁস ধরা খেলা। মাইকিং করে এলকার ভিতরে খেলার প্রচার দিলে শতশত ছেলে ও মেয়ে ভীড় জমায় খেলার আশেপাশে। নেট জাতীয় জাল দিয়ে বৃত্তাকার করে তারমধ্যে যুবক ছেলেদের চোখে গামছা বেঁধে অন্ধ সাজিয়ে একটি সুস্থ হাঁস ধরা দেখতে মানুষের কমতি ছিলনা। খেলায় আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের দফাদার সমারেজ আলী, মাবুদ, বক্কর, সোহাগ, বিপুল, শাহাজান, কবির, সাগর, লাবু, ইকলাছ, তপু, রাশেদুল ইসলাম। খলায় তিনটি রাউন্ডে নিশান, মামুন ও রিজাবুল বিজয়ী হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)