কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লায় বৃদ্ধকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2022-07-13 ইং
কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লায় বৃদ্ধকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লায় ঈসমাইল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে এঘটনা ঘটে। আহত ঈসমাইল হোসেন ওই গ্রামের সিংহপাড়ার মৃত আজির বক্সের ছেলে। আহত ইসমাইলের স্ত্রী অভিযোগ করে বলেন, ঈদের দ্বিতীয় দিন গ্রামের মাঠে কিশোররা আতশবাজি ফোটাচ্ছিল। এসময় পাশ্ববর্তী পাড়ার ফজলুর ছেলে জনির শরীরে আতশবাজির আগুন ছুড়ে মারে ঈসমাইলের ছেলে পারভেজ। এতে ঘটনাস্থলে থাকা বৃদ্ধ ঈসমাইল হোসেন প্রতিবাদ করলে কিশোরদের সঙ্গে তর্কবিতর্ক হয়। বিষয়টি সেখানেই মিমাংসা হয়ে যায়। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে পাশ্ববর্তী পাড়ার ঈসমাইল, মজিবার ও বিল্লাল লাঠিসোঁটা ও ইট দিয়ে বেধড়ক মারপিট করে বৃদ্ধ ঈসমাইলকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা বৃদ্ধ ঈসমাইলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, আহত বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)