চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-10 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায়  মোটরসাইকেলের ধাক্কায় ফরজ আলী (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।ঈদের দিন রোববার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যাক্তিরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধ চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত খোকা আলীর ছেলে। চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, গুরুতর জখম অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)