চুয়াডাঙ্গায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-09 ইং
চুয়াডাঙ্গায় নদীতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আলিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুর তিনটার দিকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে স্থানীয় ব্যাক্তিরা শিশুটিকে নদীর পানিতে ডুবে থাকতে দেখতে পায়। এসময় তারা শিশুটিকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। নিহত আলিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ার রতন হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা আফরিনা ইসলাম জানান, দুপুর তিনটার দিকে স্থানীয় ব্যাক্তিরা অচেতন অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে নেয়। শিশুটি নদীর পানিতে ডুবে গিয়েছিল বলে জানতে পেরেছি। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)