দামুড়হুদা ডুগডুগী মাঠে পটল গাছ কেটে সাবাড়

আপলোড তারিখঃ 2022-07-09 ইং
দামুড়হুদা ডুগডুগী মাঠে পটল গাছ কেটে সাবাড় ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগীর মাঠে এক কৃষকের দেড় বিঘা জমির পটল গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে কে বা কাহারা এই পটল গাছ কেটে দেয়। হাউলি ইউনিয়নের ডুগডুগি গ্রামের মনোয়ার হোসেন মনু কসায়ের পটল গাছগুলো কেটে দেওয়ায় তিনি এখন দিশেহারা। মনু কসাই বলেন, তার দেড় বিঘা জমির পটল কেটে দেওয়ায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।    

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)