দর্শনায় ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে মালামাল ভষ্মিভুত

আপলোড তারিখঃ 2022-07-08 ইং
দর্শনায় ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে মালামাল ভষ্মিভুত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার টাকার মতো মালামাল ভষ্মিভুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর বাজার জামে মসজিদ সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শনা দক্ষিণ চাঁদপুর বাজার জামে মসজিদের খাদেম ও ব্যবসায়ী ইব্রাহীম হোসেনের হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। ব্যবসায়ী ইব্রাহীম বলেন, ‘আমার হার্ডওয়্যার দোকানটি বন্ধ করে প্রয়োজনীয় কাজে দর্শনা রেলবাজারে যায়। এসময় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমার প্রায় লক্ষাধিক টাকার মালামাল আগুণে পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)