মেহেরপুরে বিদেশ যেতে না পেরে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-07-08 ইং
মেহেরপুরে বিদেশ যেতে না পেরে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর রামনগরে আব্দুর রহিম নামে এক যুবক বিদেশে যেতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে। গত বুধবার ভোরে তার ঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। আব্দুর রহিম মেহেরপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সৌদি প্রবাসী খায়রুল ইসলামের ছেলে। নিহতর নানা বলেন, রহিম বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার জন্য বিদেশে যেতে পারেননি। তবে তিনি জানান, পরিবারিক কোনো অশান্তি নেই। গতরাতে তার এক বন্ধুকে নিয়ে রাতের খাবার খেয়েছে। রাত ১২টা পর্যন্ত সেই বন্ধুর সাথে গল্পও করেছে তারপর সেই বন্ধু চলে গেলে বাড়ির সবাই শুয়ে পড়ে। ভোরে রহিমের মা তার ঘরে ঢুকে রহিমকে ডাকতে যেয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারায়। আমরা তার মার চিৎকারে ঘরে যেয়ে রহিমের লশ উদ্ধার করি। পরে মেহেরপুর সদর থানাকে খবর দিলে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল আসে। মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের বলেন, লাশের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সাথেও কথা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)