আলমডাঙ্গায় মেধাবী ছাত্র লিমনকে আর্থিক অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2022-07-08 ইং
আলমডাঙ্গায় মেধাবী ছাত্র লিমনকে আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সিরোসিস আক্রান্ত রোগী মেধাবী ছাত্র লিমনকে আর্থিক অনুদান প্রদান প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের হাতে কর্মকর্তা-কর্মচারী, থানা ও ব্যাংকের পক্ষ থেকে ৪৩ হাজার ১ শ টাকা অসুস্থ লিমনের মাতা নাসিমার হাতে চিকিৎসার জন্য নগদ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, সোনালী ব্যাংকের ম্যানেজার এইচ এম আব্দুল আওয়াল, প্রিসিপাল অফিসার রায়হান উদ্দিন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)