হরিণাকুণ্ডুর উপজেলা প্রাণিসম্পদ অফিসারের ব্যতিক্রমী উদ্যোগ

আপলোড তারিখঃ 2022-07-06 ইং
হরিণাকুণ্ডুর উপজেলা প্রাণিসম্পদ অফিসারের ব্যতিক্রমী উদ্যোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হরিণাকুণ্ডুতে জমে উঠেছে পশুর হাট। হাটে আগত গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরণের সেবা দেওয়া হচ্ছে। এমনি এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার প্রাণিসম্পদ অফিসার ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিসারের নেতৃত্বে একটি ভেটেরিনারি মেডিকেল টিম হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া পশুর হাটে চিকিৎসা সেবাদানকালে ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু জানান, কুরবানির আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে। কোনো গরু কিংবা ছাগল অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম সবসময়ই বদ্ধপরিকর। প্রাণিসম্পদ অফিসারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা এসময় উপস্থিত ছিলেন ৭ নম্বর রঘুনাপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন, ডা. মনোজিৎ কুমার সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃ দাঃ)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)