ঝিনাইদহে ফেনসিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপলোড তারিখঃ 2022-07-06 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক নেতা হাফিজুর রহমান চঞ্চল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হাফিজুর রহমান চঞ্চল সদর উপজেলার চুটলিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ^াসের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চঞ্চল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় র‌্যাব তল্লাশি চৌকি বসায়। রাতে মোটরসাইকেল নিয়ে চঞ্চল সেখানে উপস্থিত হলে র‌্যাব তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বুধবার ঝিনাইদহ সদর থানায় তার নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)