জামিন নিতে এসে জামায়াত-বিএনপির ১২ নেতা-কর্মী কারাগারে

আপলোড তারিখঃ 2022-07-06 ইং
জামিন নিতে এসে জামায়াত-বিএনপির ১২ নেতা-কর্মী কারাগারে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে নাশকতার মামলায় জামিন নিতে এসে জামায়াত ইসলামী ও বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দেন। নেতাকর্মীরা হলেন- মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুবুল আলম, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিককল্যাণ সভাপতি আব্দুর রব মুকুল, জামায়াত ইসলামী কর্মী সাইফুল ইসলাম, রমজান আলী, মহসিন আলী, শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, বিএনপি নেতা আলিহীম ও আব্দুস সালামকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত ১৬ মে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে গোপন বৈঠক চলাকালীন সময়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে জামায়াত ইসলামী নেতা-কর্মীদের আটক করা হয়। উক্ত ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ২৩। মামলার পরপরই উক্ত আসামিগণ মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনপ্রাপ্ত আসামিগণের জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ায় তিনারা মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানান। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)