মহেশপুরে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-07-06 ইং
মহেশপুরে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ৪৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ফয়জুল্লাহ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের বাহার ইটভাটার পাশের মেহগনি বাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃত ফয়জুল্লাহ একই ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানে ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়জুল্লাহকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫০ বোতল ফেনডিসিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। কোটচাঁদপুর সার্কেলের এএসপি মোহাইমিনুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে ওসি সেলিম মিয়ার নেতৃত্বে থানার এসআই আব্দুল জলিল, এসআই শরিফ, এএসআই মোফাজ্জল হোসেন ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীকে আটকসহ ৪৫০ বোতল ফেনডিসিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)