চুয়াডাঙ্গায় পূজা উদ্যাপন পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2022-07-06 ইং
চুয়াডাঙ্গায় পূজা উদ্যাপন পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা বড় বাজার সত্য নারায়ণ মন্দিরে এ বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টু। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন পূজা উদ্যাপন পরিষদ দামুড়হুদা উপজেলার সহসভাপতি শান্তিপদ বিশ্বাস, জীবননগর উপজেলা শাখার সদস্য বাবু জীবন সেন ও চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ড। এসময় উপস্থিত ছিলেন আনন্দ ঘোষ, সঞ্জয় হালদার, নারায়ণ চন্দ্র পাল, তপন কুমার বিশ্বাস, ডা. অমল কুমার বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া চার উপজেলায় রোপণের জন্য গাছের চারা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)