তিন ঘণ্টা অপেক্ষা করেও কিনতে পারেননি টিসিবির পণ্য

আপলোড তারিখঃ 2022-07-06 ইং
তিন ঘণ্টা অপেক্ষা করেও কিনতে পারেননি টিসিবির পণ্য ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির পণ্য কিনতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পণ্য কিনতে পারেননি প্রবাসীর স্ত্রী রুমা। অবশেষে প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁর জ্ঞান ফিরে না আসায় আশঙ্কাজনক অবস্থায় রুমা বেগমকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদিকে ডিলারদের চরম অব্যবস্থাপনার কারণে ভিড় সামলাতে পুলিশের হিমশিম খেতে হয়। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কালীগঞ্জ খাদ্যগুদামে টিসিবির পণ্য বিক্রয়কালে এই ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী জানায়, বিকেলের দিকে রুমাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা দেওয়ার পরও রাত ৮টা পর্যন্ত জ্ঞান ফিরে না আসায় যশোরে রেফার্ড করার প্রক্রিয়া চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ খাদ্যগুদাম এলাকায় তিনজন টিসিবির ডিলার পণ্য বিক্রি করছিল। সেখানে প্রচণ্ড ভিড়ে কোনো শৃঙ্খলা ছিল না। দুপুরের দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী রুমা বেগম পণ্য কিনতে আসেন। তিনি বেলা আড়াইটা থেকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত পণ্য কিনতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে হৃদরোগে আক্রান্ত হন। এসময় উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কালীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা নাইমুল হাসান জানান, গত রোববার সকাল থেকে সেতু ট্রেডার্স, সাদিয়া এন্টারপ্রাইজ ও সুমি ট্রেডার্স নামে তিনটি টিসিবির ডিলার পণ্য বিক্রি শুরু করে। দুপুরের পর ভিড় বাড়তে থাকলে কিছুটা বিশৃঙ্খলা হয়। প্রচণ্ড ভিড়ে এক মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)