ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২০ জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে মহেশপুরের মাটিলা গ্রামের মাঠ থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, বিজিবির একটি টহল দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর তাঁদের আটক করে। তাঁদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা। তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে।
