ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার রামখণ্ড গ্রামের হাশেম মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮) ও চতলসেনপাড়া গ্রামের মণ্টু শেখের ছেলে ওবায়দুর রহমান।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, মাদক বিক্রির খবর পেয়ে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। সে সময় সাধুহাটি ধর্মতলায় অভিযান চালালে মাদক কেনা-বেচার সময় হাতেনাতে ওবাইদুর রহমান ও শামীম মোল্লাকে আটক করে তারা। উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।
