ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আব্দুল লতিফ বিশ্বাস পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমন করেছেন। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় শেষ ফ্লাইটে দেশত্যাগ করেন তিনি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি সৌদিগামী বিমান এয়ারলাইন্সযোগে সৌদি আরবে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সময় সল্পতার কারণে নিজ জেলাসহ দেশের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, বন্ধু, শুভাকাক্সক্ষীসহ আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি দেশবাসীর সকলের নিকট দোয়া চেয়েছেন।
