হেরোইনসহ জেলা তাঁতী লীগের সদস্যসচিব আটক

আপলোড তারিখঃ 2022-07-05 ইং
হেরোইনসহ জেলা তাঁতী লীগের সদস্যসচিব আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্ত বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চারিয়ে মেহেরপুর জেলা তাঁতী লীগের সদস্যসচিব জুয়েল রানা, লালন শেখ ও ইসরাফিল নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ৯টার দিকে তাঁদেরকে আটক করা হয়। আটক জেলা তাঁতী লীগের সদস্যসচিব জুয়েল রানা মেহেরপুর শহরের বেড়পাড়ার সিরাজুল ইসলামের ছেলে, লালন শেখ নতুনপাড়া আবুল কাশেমের ছেলে এবং ইসরাফিল বেড়পাড়ার নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, ঝাঁঝাঁ সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জামাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সদর উপজেলার হরিরামপুর এলাকায় টহল থাকাকালীন সময়ে জুয়েল রানা, লালন এবং ইসরাফিলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদের নিকট থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)