ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাছের বাজারে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস এ ঢালায় কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ, শরীফ রতন, মেহেদী হাসান, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, আ. রাজ্জাক, মাহবুবুর রহমান, আ. সালাম, নুর মোহাম্মদ ভগু, সাজিবার রহমান, সংরক্ষিত সদস্য দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, সুমাইয়া খাতুন, ইউপি সচিব মহিউদ্দীন, হিসাবরক্ষক তপন কুমার, উদ্যোক্তা হারুন প্রমুখ।
