কার্পাসডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2022-07-05 ইং
কার্পাসডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মেধাবী শিক্ষর্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০২১-২২ অর্থবছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ। `` এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, ইউপি সচিব মহিউদ্দীন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, আনেহার খাতুন, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ ভগু, আ. সালামসহ ইউপি সদস্যবৃন্দ। এসময় কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২টি বাইসাইকেল ও ইউনিয়নের অসহায় নারীদের মাঝে ৩৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)