দামুড়হুদায় গরুভর্তি ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-05 ইং
দামুড়হুদায় গরুভর্তি ট্রাকচাপায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় গরুভর্তি ট্রাকচাপায় জান্নাতুল ফেরদৌস (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার দেউলির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাতুল মাওয়া দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মিঠু মিয়ার মেয়ে। এ ঘটনায় ট্রাকচালক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদার অভিমুখে আসছিল একটি গরুভর্তি ট্রাক। এসময় নানির সঙ্গে রাস্তা পার হতে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে জান্নাতুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)