আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিনের ইন্তেকাল, এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক

আপলোড তারিখঃ 2022-07-05 ইং
আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিনের ইন্তেকাল, এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ভোর সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। শোকবার্তায় তিনি বলেন, মরহুম ইসলাম উদ্দিন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের সৈনিক। তার এই আকস্মিক মৃত্যু আওয়ামী পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এদিকে, তাঁর এই আকস্মিক মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন। আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)