মেহেরপুরের পল্লী কবি ছহির উদ্দীনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
মেহেরপুরের পল্লী কবি ছহির উদ্দীনের ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের পল্লী কবি ছহির উদ্দীন ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। স্ত্রীর শোকে পল্লী কবি ছহির উদ্দীন মৃত্যুবরণ করেছেন বলে জানান তার স্বজনরা। বিকেল ৩টায় মাইলমারী গোরস্থান ময়দানে পল্লী কবির জানাজা নামাজ শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। কবি ছহির উদ্দীনের মেজ ছেলে মিনারুল ইসলাম জানান, কিছুদিন আগে আমার মা মারা গেছেন। মা মারা যাবার পর বাবা ভীষণভাবে ভেঙে পড়েন। মায়ের শোকেই বাবা মারা গেছেন। পল্লী কবি ছহির উদ্দীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েসহ বিভিন্ন বিষয় নিয়ে গল্প, ছড়া, কবিতা, গান ও উপন্যাস লিখেছেন। মাইলমারী পদ্মাবিলকে নিয়ে অসংখ্য কবিতাও তিনি লিখেছেন। যা মানুষকে মুগ্ধ করেছে। তার লেখা বেশ কয়েকটি কবিতা ও উপন্যাস ছাপাও হয়েছে। অর্থের অভাবে বেশ কিছু উপন্যাস ছাপার অপেক্ষায় রয়েছে। পল্লী কবি হিসেবে মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছহির উদ্দীনের বেশ সুনাম রয়েছে। উপন্যাস লেখার জন্য গাংনী উপজেলা প্রশাসন থেকে ইতিপূর্বে তিনাকে সংবর্ধনাও দেওয়া হয়। পল্লী কবি'র মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)