ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহে দুটি ওয়ারেন্টভুক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামী হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাকলা গ্রামের মো. মুনসুর আলীর ছেলে ফারুক গাজী (৩৫)। র‌্যাব জানায়, একাধিক মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত ০২টি ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ফারুক গাজী ঝিনাইদহ জেলার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এসময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপনে ঝিনাইদহ জেলার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)