দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে চারজন জখম

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে চারজন জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের চারজন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন দামুড়হুদার নতিপোতা গ্রামের উত্তরপাড়ার মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে মোসলেম ফকির (৭০), তার ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের দশমীপাড়ার চাঁদ আলীর ছেলে পিত্তাজ আলী (৫০),  ও তার মেয়ে শিল্পি খাতুন (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর পূর্বে পারিবারিকভাবে মোসলেম ফকিরের ছেলে সোহেল রানার সঙ্গে পিত্তাজ আলীর মেয়ে শিল্পি খাতুনের বিবাহ হয়। বিবাহ জীবনে তাদের একটি সন্তান রয়েছে। সাংসারিক জীবনে সোহেল রানা তিনকাঠা জমি ক্রয় করে তার পঞ্চাশ সতাংশ স্ত্রীর নামে দেয়। কিন্তু সাত মাস পূর্বে সোহেল রানার সঙ্গে তার স্ত্রী শিল্পি খাতুনের উভয় পরিবারের সম্মতিতে বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকে ওই জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গতকাল উক্ত জমি নিয়ে সোহেল রানা ও পিত্তাজ আলীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে পিত্তাজ আলী তার হাতে থাকা দা দিয়ে সোহেল রানাকে কুপিয়ে জখম করে। এসময় উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় মোসলেম ফকির, পিত্তাজ আলী ও তার মেয়ে শিল্পি খাতুন গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদদের মধ্যে মোসলেম ফকির, সোহেল রানা ও পিত্তাজ আলীকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন ও শিল্পি খাতুনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জখম সোহেল রানার চাচা নুরুল ইসলাম মোহরার বলেন, ‘সোহেল রানা নিজ গ্রামে তিন কাঠা জমি ক্রয় করে ৫০ শতাংশ নিজের ও ৫০ শতাংশ তার স্ত্রীর নামে দেয়। কিন্তু সাত মাস পূর্বে সোহেল রানার অসুস্থতার অযুহাতে তার সাবেক স্ত্রী শিল্পি বাপের বাড়িতে চলে যায়। এসময় দুই পরিবারের সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু এর পর থেকেই শিল্পির পরিবারের সদস্যরা ওই জমি নিজেদের বলে দাবী করে ও রানার জমির সঙ্গে থাকা ৪ কাঠা খাস জমিও শিল্পির নামে আছে বলে। আজ (গতকাল) সকালে শিল্পি ও তার পরিবারের সদস্যরা সোহলে রানা বাড়িতে এসে ঝগড়া বিবাদের সৃষ্টি করে। এক পর্যায়ে শিল্পির বাবা পিত্তাজ আলী তার হাতে থাকা দা দিয়ে সোহেলের দুই হাতে কুপিয়ে গুরুতর জখম করে ও আমার ভাই মসলেম ফকিরকেও কুপিয়ে জখম করে। এদিকে, পিত্তাজ আলীর স্ত্রী রেখা খাতুন বলেন ‘মেয়ের বিয়ের পর ছয় কাঠা জমি কিনে তিন কাঠা জামাই ও তিন কাঠা মেয়ের নামে দিই। কিন্তু সাত মাস পূর্বে তাদের তালাক হয়ে গেছে। এখন তারা আমাদের জমি ফিরিয়ে দেচ্ছে না। আজ জমির বিষয়ে কথা বলতে গেলে ওরা আমার স্বামী ও মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে সোহেল রানা ও মোসলেম ফকির নামের দুই ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। সোহেল রানার দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার দুই হাতের শিরা কেটে যাওয়ায় জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে অপারেশন থিয়েটারে প্রেরণ করা হয়। মোসলেম ফকিরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। এর কিছুক্ষণ পরেই একই ঘটনায় আরও দুজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পিত্তাজ আলীকে ভর্তি রাখা হয়েছে ও শিল্পি খাতুনকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)