চুয়াডাঙ্গায় ভারতীয় ইনজেকশনসহ মাদক ব্যাবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
চুয়াডাঙ্গায় ভারতীয় ইনজেকশনসহ মাদক ব্যাবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইমরান হোসেন (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মন্ডল পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন একই এলাকার মজিদ আলীর ছেলে। আটককৃত ইমরান হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, শনিবার বেলা ৫ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। আটককৃত ইমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)