গাংনীতে মার্সেলের ফ্রিজ কিনে ১০ লক্ষ টাকা পেলেন এক নারী

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
গাংনীতে মার্সেলের ফ্রিজ কিনে ১০ লক্ষ টাকা পেলেন এক নারী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে মার্সেলের ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকার গিফট ভাউচার পেলেন সাগরিকা খাতুন নামের এক নারী। সাগরিকা খাতুন উপজেলার সাহেবনগর গ্রামের সদ্দারপাড়ার মৃত আমজাদ হোসেনের স্ত্রী। গতকাল শুক্রবার বেলা ১১টায় তাজ ইলেক্ট্রনিকের স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে ১০ লক্ষ টাকার গিফট ভাউচার প্রদান করেন মার্সেল ইলেকট্রনিক্স-এর অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এসময় তাজ ইলেকট্রনিক্সের সিনিয়র এক্সিকিউট ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন, এরিয়া সেলস ম্যানেজার শামিম উদ্দীন, বামুন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। সাগরিকা খাতুন বলেন, ‘আমার ছেলের সাজ্জাদ হোসেন সৌদি আরব থেকে টাকা পাঠায় এবং আমি বামুন্দি বাজারের তাজ ইলেকট্রনিক্স থেকে গত ১৩ জুন ৩৭ হাজার ২ শ টাকা দিয়ে একটি মার্সেলের ফ্রিজ ক্রয় করি। ১৭ জুন মোবাইল ফোনে মেসেজ এসে জানতে পারি আমি ১০ লক্ষ টাকার গিফট ভাউচার পেয়েছি। পরে বামন্দি তাজ ইলেকট্রনিকেল যোগাযোগ করি। শুক্রবার সকালে আমাকে মার্সেল কোম্পানির মাধ্যমে তাজ ইলেকট্রনিক্স মার্সেল শোরুমে এসে আমার ১০ লক্ষ টাকার গিফট ভাউচার প্রদান করে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)