গাংনীতে বিপুল পরিমাণ ভারতীয় পটকা উদ্ধার, যুবক আটক

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
গাংনীতে বিপুল পরিমাণ ভারতীয় পটকা উদ্ধার, যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ (বাজি) আহসান হাবীব (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃতত আহসান হাবিব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গান্ধীয়া ইউনিয়নের আব্দুলপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার বেতবাড়িয়া-নাটনাপাড়া সড়ক দিয়ে ভারতীয় অবৈধ পটকা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আহসান হাবিবকে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ আটক করা হয়। এসময় অবৈধ ভারতীয় পটকা পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইল জব্দ করে পুলিশ। আটককৃত আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ ভারতীয় পণ্য দেশে আনার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা পূর্বক জেলা আদালতের প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)