ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল সকাল ১০টার দিকে সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার-এর সংবর্ধনা ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার নূর ইসলামের বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারি উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার সমির উদ্দিন, মাসুদুর রহমান, শাহরিয়ার কবীর, রফিকুল ইসলাম। সহকারি শিক্ষা অফিসার শাহজাহান রেজার পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক রকিবুস সালেহীন, হারেছ উদ্দিন, আমিনুল হক, মোল্লা ফেরদৌস উল আলম রিজভি, মফিজুর রহমান, এনামুল হক ও মেহেদী হাসান প্রমূখ।
