কোরবানির হাট কাপাবে ৪০ মণের ‘দাদারাজ’

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
কোরবানির হাট কাপাবে ৪০ মণের ‘দাদারাজ’ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ এখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে পশুপালনের জন্য পরিচিত হয়ে উঠেছে। এখানে প্রতিবারই কোরবানির হাটে ওঠে  চোখ ধাঁধাঁনো বড় মাপের গরু। এ লক্ষ্য নিয়েই অনেকে বড় ওজনের গরু লালন-পালন করে থাকেন। ঝিনাইদহের কোরবানির হাটে সবচেয়ে বড় ও দামি গরু দেখতে দেশবাসীর আগ্রহ কম থাকে না। আর এবারে সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে ফ্রিজিয়ান জাতের ৪০ মণ ওজনের গরু ‘দাদারাজ’। কোরবানি উপলক্ষে এ গরুটি লালন-পালন করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের ব্রাদার্স এগ্রো ফার্মের মালিক ফিরোজ হোসেন। শখ করে তিনি গরুটির নাম রেখেছেন ‘দাদারাজ’। তিন বছর বয়সী এ ষাড়টির ওজন হবে প্রায় ৪০ মণ। দাম হাকা হচ্ছে ২৫ লাখ টাকা। ফিরোজ হোসেনের খামারে জন্ম নেওয়া এ গরুটিকে প্রতিদিন খড়, গমের ভূষি, নেপিয়ার ঘাসসহ বিভিন্ন দেশীয় খাবার খাওয়ানো হয়। বিশাল আকৃতির দাদারাজকে দেখতে ভীড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। ফার্মের মালিক ফিরোজ হোসেন জানান, মাত্র একটি গাভী দিয়ে ব্রাদার্স এগ্রো ফার্মের যাত্রা শুরু করেছিলেন তিনি। এখন তার ফার্মে ৪০ মণ ওজনের ষাড়সহ ছোট-বড় ১৫টি গরু রয়েছে। জেলার বিভিন্ন গ্রামে এখন মানুষের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে গরু প্রতিপালন। ঘরে ঘরে দেশী-বিদেশী জাতের গরু এক শ্রেণির মানুষকে স্বচ্ছলতা এনে দিচ্ছে। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিত কুমার জানান, শৈলকুপার ‘দাদারাজ’কে সুস্থ-সবল রাখতে ও দাম ভালো পেতে প্রতিনিয়ত অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে, গো-খাদ্যের দাম বেশি হওয়ায় বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ভারতীয় গরু আমদানি না করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ঝিনাইদহের খামারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)