পাকা কাঁঠালের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

আপলোড তারিখঃ 2022-07-02 ইং
পাকা কাঁঠালের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় এক গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে পলাশ বিশ^াস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে শহরের আড়পাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক পলাশ বিশ^াস উপজেলার আড়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ২৩ জুন দুপুর সাড়ে ১২টার দিকে পাশর্^বর্তী খোকনের দোকানে যান ওই গৃহবধূ। এসময় পলাশ বিশ^াসের সাথে দেখা হয়। পলাশ তাকে দাঁড়াতে বলে। কিন্তু তিনি সময় নেই বলে জানান। এরপর পলাশ তাকে ঢাকালে ভাষায় কথা বলতে বলেন। কথাবার্তার একপর্যায়ে পলাশ তাকে বলে তুই মায়ের কাছ থেকে প্রতিবছর কাঁঠাল কিনিস, আমাদের ঘরে পাঁকা কাঁঠাল আছে এবং মাও আছে। এরপর গৃহবধূ কাঁঠাল দেখার জন্য পলাশদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন তার মা বাড়িতে নেই। এসময় তিনি কাঁঠাল না দেখে চলে আসতে চাইলে পিছন দিক থেকে পলাশ তাকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তিনি চিৎকার দিলে পলাশ তাকে ছেড়ে দেয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, গৃহবধূকে শ্লীলতাহানীর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ অভিযোগে পলাশ নামের ওই যুবককে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)