কাশিপুর গ্রামবাসী মানববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2022-07-01 ইং
কাশিপুর গ্রামবাসী মানববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভৈরব নদের পুনঃখননকৃত মাটি লুটপাট বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি এবং মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নিকট স্মারকলিপি দেন তাঁরা। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদেরকে আশ্বস্ত করেন। কাশিপুর গ্রামবাসীর পক্ষে জমির মালিকরাসহ ৩০ জনের গণস্বাক্ষরকৃত ওই স্মারকলিপিতে লিখিত বলা হয়েছে- ‘কাশিপুর গ্রামের পাশ দিয়ে ঐতিহ্যবাহী ভৈরব নদী প্রবাহিত হয়েছে। সম্প্রতী নদী বাঁচাও-দেশ বাঁচাও প্রকল্প বাস্তবায়নে বর্তমান সরকার নদী খনন এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে, যা সত্যই প্রশংসাজনক। তবে অত্যান্ত দুঃখের বিষয় নদীর খননকৃত মাটি যা নদীর পাড় সংরক্ষণে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। কতিপয় স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সেই মাটি অবৈধভাবে বিক্রি করে সরকারের ঐতিহাসিক কর্মসূচিকে ধুলিস্যাৎ করে দিতে চায়। তাছাড়াও নদী সংলগ্ন জমির মালিক যা ঈ.ঝ/ঝ.অ/জঝ সব ধরণের রেকর্ড ও দলিল রয়েছে। উক্ত জমির মাটি বিক্রিজাতকরণে চাষযোগ্য জমিগুলো চিরদিনের মতো জমির চাষযোগ্যতা হারিয়ে যাবে যা অত্যান্ত অমানবিক বিষয়। রাতের আঁধারে অবৈধ হাজার হাজার ট্রাক্টারের পদচারণায় একাধারে সরকারি রাস্তাঘাটগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও শব্দদূষণ সৃষ্টি করছে, যা গ্রামবাসীর কাছে এক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। উক্ত কাজে বাধা দিলে তারা সব ধরণের প্রশাসনিক ভয়-ভীতি দেখিয়ে ও হুমকি-ধামকি দিচ্ছে। একজন সরকারি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ন কর্মকর্তা হিসেবে বিষয়টি তদন্ত গ্রহণে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে নাজমুল হাসান, আবু তালেব, রাজু আহমেদ, ইকরামুল হক, মিলন হোসেন, তরিকুল ইসলাম, সহিদুল, ছাত্তার, শুকুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)