ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইমপ্লয়েস কমিটির (ইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, রাশিক জিপি হ্যাচারী লিমিটেড চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন শাহিন, মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপক রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার শরিফুল ইসলামসহ কমিটির সদস্যরা।
কমিটির সভায় সেইপ প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান সহজতর করার জন্য আলোচনা করা হয়। সভায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান জানান, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রকল্পে চারটি কোর্স চালু আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এ কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের চাকরি বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছি। সভায় কমিটির সদস্যরা কর্মসংস্থান তৈরিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
