আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন জখম

আপলোড তারিখঃ 2022-07-01 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যসহ দুইজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- আলমডাঙ্গা থানা পুলিশে কর্মরত কং/৮৫৬ আব্দুল্লাহ আল মামুন ও আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলমসাধু চালক গোলাম রসুল (৬০)। জানা যায়, গতকাল সকালে আলমডাঙ্গা থানায় কমর্রত সকল পুলিশ সদস্য ও অফিসারদের রেশন  উত্তোলন করে আলমসাধুযোগে আব্দুল্লাহ আল মামুন আলমডাঙ্গা থানার উদ্দেশে যাচ্ছিলেন। পথের মধ্যে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক আলসমাধুটিকে ধাক্কা দেয়। এসময় আলমসাধু চালকসহ পুলিশ সদস্য আব্দুল্লা আল মামুন গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমি বলেন, স্থানীয় ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেয়। আহতদের মধ্যে গোলাম রসুলের বাম হাত ভেঙে যাওয়াসহ দুজনেই গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে দুজনকেই হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)