গাংনীতে গরুর ট্রাক প্রতিরোধ করে ৪ লাখ টাকা ছিনতাই

আপলোড তারিখঃ 2022-07-01 ইং
গাংনীতে গরুর ট্রাক প্রতিরোধ করে ৪ লাখ টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামে চার গরু ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মারফত আলী নামে একজনকে আটক করেছে। গরু ব্যবসায়ী আবুল কাসেম জানান, গত বুধবার রাতে তারা ৪ গরু ব্যবসায়ী লালমনিরহাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন। গাংনী উপজেলার কামারখালি গ্রামে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলে তাদের ট্রাকের গতিরোধ করে। এসময় ৬-৭ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘিরে  ফেলে। এসময় গরু ব্যবসায়ীদের কাছে থাকা ৪ লাখ ২৫০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গ্রামবাসী ও পুলিশ এসে আমাদের উদ্ধার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামের মারফত আলী নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)