কার্পাসডাঙ্গা ইউনিয়নে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-07-01 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়নে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা সীমান্তবর্তী মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আ. জলিল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মসলেম উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, দেলোয়ারা খাতুন, ইউপি সদস্য আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, ইউপি সচিব মহিউদ্দীনসহ সকল ইউপি সদস্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)