জীবননগর উপজেলার ৮ ইউনিয়নে বিএনপির সম্মেলন আজ

আপলোড তারিখঃ 2022-07-01 ইং
জীবননগর উপজেলার ৮ ইউনিয়নে বিএনপির সম্মেলন আজ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জীবননগর উপজেলার ৮ ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন আজ। এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। আজ শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্দুলবাড়ীয়া, উথলী, হাসাদাহ, বাঁকা, রায়পুর, মনোহরপুর, কেডিকে ও সীমান্ত ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে ইতঃমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন খান খোকন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা-উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির দলীয় নেতা-কর্মীরা। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি মেম্বার খন্দকার নাসির উদ্দীন সোহাগ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)