আলমডাঙ্গায় ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2022-07-01 ইং
আলমডাঙ্গায় ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জঘন্য মিথ্যা, ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গা থানাপাড়ার ব্যবসায়ী নাহিদ হাসান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে নাহিদ হাসান উল্লেখ করেন, ‘আমার বাবা আলহাজ্ব মুসা হক শহরের বিশিষ্ট ঠিকাদার ও ইটভাটা মালিক। তাছাড়া, তিনি ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবেও পরিচিত। জমি নিয়ে মুসা হকের সাথে আলমডাঙ্গার শ্যামপুরের ওল্টুর বিরোধ চলছে। এরই প্রেক্ষিতে শ্যামপুরের সোহেল রানা যিনি ঢাকা থেকে প্রকাশিত এক পত্রিকায় কর্মরত দাবি করে মোবাইলফোনে অর্থ দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অপরাগতা স্বীকার করলে তিনি আমার আব্বার বিরুদ্ধে পত্রিকায় নিউজ করার হুমকি দিয়েছিলেন। ৩০ জুন তারিখে প্রকাশিত পত্রিকায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার আব্বাকে জড়িয়ে জঘন্য মিথ্যাচার করে ওই পত্রিকার শেষ পাতায় সংবাদ পরিবেশন করেছেন। সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ছবি তুলে তা আবার আমার ইমোতে পাঠিয়েছে। আমার আব্বা শহরের বিশিষ্ট ঠিকাদার ও ইটভাটা ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। তিনি শহরে ধর্মভীরু ব্যক্তি হিসেবে পরিগণিত। তা সত্ত্বেও তিনি সংবাদপত্রে আমার আব্বাকে ভূমিদস্যু ও ডাকাত সর্দ্দার হিসেবে উল্লেখ করেছেন। ফলে আব্বাসহ আমাদের পুরো পরিবার সমাজে মারাত্মকভাবে হেয়, ক্ষতিগ্রস্ত ও অসম্মানিত হয়েছি। এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচার সর্বস্ব সংবাদ প্রকাশ শুধু সংবাদপত্রের নীতি বহির্ভূতই না, প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় আদালতের দারস্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জঘন্য মিথ্যাচারসর্বস্ব ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)