সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2022-06-30 ইং
সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় চেষ্টার অভিযোগ উঠেছে কলেজের শিক্ষকদের বিরুদ্ধ। এসময় তাঁকে দিনভর কলেজে অবরুদ্ধ করে রাখেন শিক্ষকরা। পরে তাঁর কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলেও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠে। এনিয়ে বুধবার দিনভর উত্তাল ছিল আলমডাঙ্গা কলেজ ক্যাম্পাস। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন সময়ে নানা অজুহাতে শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম সরোয়ার মিঠু। কলেজের শিক্ষকরা জানান, ‘২০১৮ সালের ২৪ জুনয়ারি থেকে ৭ মে ২০২২ খ্রি. পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে গোলাম সরোয়ার মিঠু বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। আমরা সেই টাকা ফেরত পেতে তাঁকে বারবার বললেও তিনি বিষয়টি এড়িয়ে যায়। পরে আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করি। পরে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন বিষয়টি সমাধানের জন্য গোলাম সরোয়ার মিঠুকে নিয়ে আলোচনায় বসেন। তিনি তার দুর্নীতির কথা স্বীকার করে ৭ লাখ টাকা ফেরত দিতে সম্মত হোন। এসময় তার কাছ থেকে স্টাম্পে একটি লিখিত নেওয়া হয়।’ এবিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সহকর্মীদের দাবি সঠিক নয়। তবে সহকর্মীরা আমাকে অবরুদ্ধ রেখে চাপ প্রয়োগ করে একটি স্টাম্পে সই করিয়ে নিয়েছে।’ কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন রেজা জানান, ‘শিক্ষকদের আন্দোলনের মুখে সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু ৭ লক্ষ টাকা ফেরতের অঙ্গীকার করেছেন এবং আমার সম্মুখে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)