ঝিনাইদহে ১২ শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2022-06-30 ইং
ঝিনাইদহে ১২ শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ১২ শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জমির পরিমাণের ওপর ভিত্তি করে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২ শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)