চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2022-06-29 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মতবিনিময় ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার সংঘের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি এ কে এম আলী আখতার। সভায় স্বাগত বক্তব্য দেন সংঘের উপদেষ্টা হামিদুল হক মুন্সী। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সংঘের যে সব সমস্যা আছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব। প্রাতিষ্ঠানিক যেকোনো কাজে আমি আপনাদের পাশে আছি। আপনারা একত্রে হয়ে সামাজিক কাজ করছেন, তাই আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সভায় সংঘের উপদেষ্টা ডা. মর্টিন হিরক চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইস্রাফিল, অ্যাড. সেলিম উদ্দীন খান ও সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সংঘের বিভিন্ন অগ্রগতির ও পিছিয়ে পড়া দিকগুলো নিয়ে আলোচনা করেন। তারপর সংঘের উপস্থিত সদস্যগণকে আহ্বান জানানো হয় তাদের মতামত প্রকাশ করার জন্য। সভায় উপস্থিত সদস্য আব্দুল হালিম, আবু বকর, আবু সাঈদ হেলাল নূর, এস এম আব্দুল মোমিন, বিশ^নাথ কর্মকারসহ অন্যান্যরা সংঘের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়ের বিষয়ে মতামত ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের সহসভাপতি নজির আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)