গাংনীতে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2022-06-29 ইং
গাংনীতে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ২৫ বোতল ফেনসিডিলসহ অনিক ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত অনিক ইসলাম গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বাদিয়াপাড়া নামক স্থানে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার ও এএসআই হেলাল উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ অনিক ইসলামকে আটক করেন। আটককৃত অনিক ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)