কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দামুড়হুদা শাখার কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-06-29 ইং
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দামুড়হুদা শাখার কমিটি গঠন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দামুড়হুদা উপজেলার শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আ স ম দুদু ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা ওষুধ ব্যবসা করবেন, তাদের প্রত্যেকে অবশ্যই ফার্মাসিস্ট করা লাগবে এবং প্রত্যেক ফার্মেসির ড্রাগ লাইসেন্স করা লাগবে। তা না হলে ফার্মেসি চালাতে দেওয়া হবে না। আর যাদের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া  হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ একটি নির্দিষ্ট স্থানে রেখে দিন। নিম্নমানের ওষুধ বিক্রয় বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি আবু সাহেদুজ্জামান, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দমুড়হুদা ফারিয়ার সভাপতি মোজাম্মেল শিশির, ফারিয়ার সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ দামুড়হুদার সকল ওষুধ ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দামুড়হুদা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দামুড়হুদা উপজেলার শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আ স ম দুদু ইসলাম, সিনিয়র সহসভাপতি আশাদুল আলম শাহিন, সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি আব্দুস সালাম শাহ্, সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ক্যাশিয়ার সলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নওশাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হুছাইন মোহাম্মদ রিপন, প্রচার সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম মিঠু, নির্বাহী সদস্য রেজাউল হক, আরিফুল ইসলাম, আজহারুল ইসলাম, জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান কচি, আমির হোসেন, আরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)