ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে কেক কেটে 40র ১ম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর প্রেসক্লাবে কেক কেটে 40র বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। এর আগে 40র বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, মাইটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, সাংবাদিক মাসুম, মুতাসিন, জাকির হোসেন, 40র জীবননগর প্রতিনিধি মো. রিপন হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আকিমুল ইসলাম।
