ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রান্তিক কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সীমান্ত ইউপি সচিব শাহিন বাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন, শিমুল হোসেন প্রমুখ।
