ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী নারীদের অধিকারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় টিএফডি-এর অর্থায়নে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে আবাদ সংস্থার হলরুমে প্রতিবন্ধী নারীদের অধিকারবিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকারকে আরও সামনে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সময় এ প্রতিবন্ধী ইস্যু নিয়ে কাজ করার মানুষ খুব কম ছিল। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ প্রণয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত এই মানুষদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ধরণের একটি আইন, প্রতিবন্ধী মানুষ, তার পরিবারের সদস্য এবং প্রতিবন্ধিতা ও উন্নয়ন সংশ্লিষ্ট কাজে জড়িত হাজারো মানুষের স্বপ্ন। এই আইন প্রতিবন্ধী মানুষের মর্যাদাপূর্ণ জীবন ও দেশের সার্বিক উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক। স্বাগত বক্তব্য দেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহাম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার সহসমন্বয়কারী আসাদুজ্জামান ও মহিবুল হাবিব।
