ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩ টায় আলমডাঙ্গা বিটিম ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালকে ভাংবাড়িয়া ও বালিকায় খাসকররা উদয়ন বালিকা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, মেডিকেল অফিসার ডা. আল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খ,হামিদুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার শামিম সুলতান, জিএম কাদের, আব্দুর রশিদ, হুমায়ন কবির, আরশাদুল আলম, রশিদুল কবির, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, প্রধান শিক্ষক খন্দকার রাকিবু সালেহীন, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল ইসলাম,সম্পাদক আলম হোসেন,প্রধান শিক্ষক জামাল হোসেন প্রমুখ।
খেলায় বালিকা গ্রুপে উদয়ন বালিকা স্কুল বনাম পারকুলা মুনাকষা স্কুলের খেলায় উদয়ন বালিকা ২ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।অন্যদিকে বালক গ্রুপে ভাংবাড়িয়া বনাম হাড়োকান্দি স্কুলের খেলায় ভাংবাড়িয়া অতিরিক্ত খেলায় ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে ৫ জন স্পেশাল চ্যাইল্ডের মাঝে হুইল চেয়ার এবং একজন হেয়ারিং দেওয়া হয়েছে।
