হৈবতপুরে অনুমোদন ছাড়া ফসলের জমিতে পুকুর খনন

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
হৈবতপুরে অনুমোদন ছাড়া ফসলের জমিতে পুকুর খনন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের হৈবতপুর গ্রামে ফসলের জমিতে বিনা অনুমোদনে পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনকে কোনো তোয়াক্কা না করেই প্রায় সাড়ে ৪ বিঘা ফসালি জমিতে পুকুর খনন করার অভিযোগ দর্শনার মদনা গ্রামের গোলাম রসুলের ছেলে নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে। বেশ কয়েকদিন আগে হৈবতপুর গ্রামের কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে জানালে গত ২৪ জুলাই পুকুরটি পরিদর্শন করেন তিনি। তবে এখনো পর্যন্ত পুকুর মালিক নজুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানায় গ্রামবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমিতে পুকুর খনন সম্পূর্ণ করে ভেকু ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে। এবিষয়ে মদনা বৃত্তিপাড়া নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জানান, ‘আমাদের পুকুর কাটছে। তবে পুকুর খনন করতে অনুমোদন নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)