দর্শনায় সার ব্যবসায়ী নজরুল ইসলামের ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
দর্শনায় সার ব্যবসায়ী নজরুল ইসলামের ইন্তেকাল, দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল রোববার বাদ যোহর দর্শনা কলেজ মাঠে তার নামাজের যানাজা শেষে মোবারকপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। তিনি দর্শনা পুরাতন বাজার পাড়ার বাসিন্দা। নজরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মতো তাকে দেখতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাড়িতে ভিড় জমায়। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবার সুত্রে জানা যায়, নজরুল ইসলাম দর্শনা পুরাতন বাজারের বাসিন্দা ও বিসিআইসি সার ডিলার ও কীটনাশক ব্যাবসায়ী এবং পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলের পিতা। তিনি দীর্ঘদিন ধরে ব্যার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী-সন্তান, ভাই-বোন ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)